ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৯
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৫

রাজশাহীর দুর্গাপুরে জুয়েল হত্যার আসামি লাবুর ফাঁসির দাবিতে মানববন্ধন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের লাঠির আঘাতে জুয়েল রানা (২৬) নামের যুবক হত্যার মূল অভিযুক্ত ঘাতক আসামি তোফাজ্জল হোসেন লাবুকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে জুন) ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হাড়িয়াপাড়া-আমগাছি সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত জুয়েল রানার স্ত্রী রিতা বিবি ও তার মা মর্জিনা বেগম। ‎এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, হোসেন আলী, মাসুদ রানা, হাসান আলী, বাক্কার আলী, আক্তার আলী, ইয়াদ আলী, আলহাজ্ব হায়দার আলী, আমিনুল ইসলাম, আলম, আলতাফ, হাসেম, হাবিবুর, দেলোয়ার, শরিফুল ইসলাম, মাসুদ রানা, শাহিন, সুমন, কাওছার, জাকিরুল, আমিন, আজাদ, শাহজামাল, আনোয়ারসহ প্রমুখ।

উল্লেখ্য, গত (৪ জুন) দিবাগত রাত ১টা ৪ মিনিটে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের স্কুল মাঠ সংলগ্ন একটি চায়ের দোকানে বসে জুয়েল রানা মোবাইলে ভিডিও দেখছিলেন। এ সময় হামলাকারী লাবু পিছনদিক থেকে এসে তার মাথায় লাঠি দিয়ে স্বজরে আঘাত করে পালিয়ে যায়। আশপাশে থাকা সিসিটিভি ফুটেজে এমনটায় দেখা গেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করতে পারে নিহতের পরিবার ও স্থানীয়রা। ফুটেজে দেখা গেছে, হামলাকারী একই গ্রামের মৃত এলবাস আলীর ছেলে তোফাজ্জল হোসেন লাবু (৫০)।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram