ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

'নৌপ্রধান স্বর্ণপদক' পেলেন কাউনিয়ার মেহরাব

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এবং সব বিষয়ে উচ্চ নৈপুণ্যের জন্য "নৌপ্রধান স্বর্ণপদক" লাভ করেছেন মেহরাব। বি-ব্যাচ, ২২ এর মোট ৪৪ জন নবীন কর্মকর্তার মধ্যে মেহরাব দ্বিতীয় স্থান লাভ করেন।

মেহরাব হক রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজীব ওয়ার্ডের মোঃ মোজাম্মেল হক মিল্লাত এর জ্যেষ্ঠ পুত্র।

রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন।

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সূত্রে এসব তথ্য জানা যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram