ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2025

কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোররাত উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জননী।

রোববার দুপুরে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদুরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দা ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় হঠাৎ এক বিষাক্ত সাপ এসে তাঁর পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram