ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2025

ঘোড়াঘাটে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং ইউনিয়নের পাটশাও গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবক হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী মৃত আব্দুস সালাম এর ছেলে মজনু মিয়া (২৮)।

স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ৭ বছর পূর্বে এখানে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। সে পেশায় একজন গাড়ি চালকের সহযোগী, আবার কখনও রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। পরিবারের লোকজন বলছেন সে মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে, রাত দশটায় পরে স্ত্রী ও ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। রাতে যেকোনো সময় সেই সকলের অজান্তে বাড়ির সামনে আম গাছে উঠে গাছের ডালের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। ভোর বেলা তার শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আম গাছের সাথে জামাইকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরে চিৎকার দিলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram