ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হবে: শাহজাহান চৌধুরী

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক প্যানেল স্পিকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের অবশ্যই নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে। নারীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে অবশ্যই আমার দেশের মা বোনেরা কল্যাণময় ওয়েলফেয়ার স্টেট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেকদের সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষার্থীদের বিদায় ও বরণ সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমির মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ, মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল হক, কলেজের অধ্যক্ষ রুহুল কাদের, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, উক্ত কলেজের সিনিয়র শিক্ষক লোহাগাড়া জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আহসানুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন ও অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় প্রবীণ জামায়াত নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram