ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ২

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত উভয়ই কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram