ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৫

ত্রিশালে ভয়াবহ মাদক বিস্তারে ক্ষুব্ধ জনতা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের নওধার কেরানী বাড়ি মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগান ধারণ করে মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রোডের কেরানী বাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিক্ষোভ শেষে এলাকাবাসী একটি মিছিল বের করে চিহ্নিত মাদককারবারীদের বাড়ি ঘেরাও করে। বাড়িতে কাউকে না পেয়ে উত্তেজিত জনতা ভাঙচুরেরও চেষ্টা করে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরেই মাদককারবারী মিনা খাতুন, তার ভাই মুক্তা মিয়া, শাহীনসহ আরও অন্তত দশজন ব্যক্তি এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, “ত্রিশালের কেরানী বাড়ি মোড় এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। যুবসমাজ ধ্বংসের পথে। চুরি, ছিনতাই, সহিংসতা বাড়ছে। প্রশাসন দেখেও দেখছে না।” বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী একটি দালালচক্রের আশ্রয়ে এই অবৈধ ব্যবসা চলছে, যার কারণে প্রশাসনও পদক্ষেপ নিতে দ্বিধায় রয়েছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমদের ভাষ্য, আগেও অভিযান হয়েছে, এখনও অভিযান অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারির কাছে জানতে চাইলে তিনি বলেন, মিনা নামের ওই নারীর বিরুদ্ধে মাদকের একটি অভিযোগ পেয়েছিলাম। পরে ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলাম। তিনি চেষ্টা করছেন।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। এ বিষয়ে আমি আগে অবগত ছিলাম না, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram