ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৬
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৫

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২ টার সময় বিরামপুর পৌরশহরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এসময় তাঁকে সহযোগিতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম, জেলা ঔষধ প্রশাসনের উচ্চমান সহকারী কাজী সাইফুল ইসলাম। এছাড়াও অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর থানা পুলিশের সদস্যগণ।

অভিযানে মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণারের প্রোঃ আনিসুর রহমানকে ৫ হাজার টাকা, সাজু ড্রাগস মেসার্স লাইবা ফার্মেসীর প্রোঃ সাজু ইসলামকে ৭ হাজার টাকা এবং মেসার্স ডাঃ এন্ড সন্স মেডিসিন হাউস এর প্রোঃ আসলাম হোসেনকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram