ঢাকা
logo
প্রকাশিত : June 17, 2025

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ৩ বেকারিকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ির ৩টি বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা সদর বিবিরহাটে অভিযান পরিচালনা করে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে এ অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

তিনি জানান, বিবিরহাট বাজারে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে মমতাজ বেকারি, অনিল বেকারি এবং আবুল হোসেন বেকারি নামক ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জানা গেছে, ফেনী জেলার ছেয়েও বড় ফটিকছড়ি উপজেলায় ৪৮টির উপর ছোট বড় হাটবাজার রয়েছে। অধিকাংশ বাজারকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বেকারি। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রি করছেন এসব বেকারী মালিকগণ। মাঝে মধ্যে জরিমানা দিয়ে পার হয়ে যায় এসব মালিকরা এমনটি জানান স্থানীয়রা। পুনরায় তা আবার উৎপাদন শুরু করে বাজারে বিক্রি করে থাকে বলেও মতামত দেন তারা। তবে সাধারণ জনগণ স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদন করার জোর দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram