ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর শীলকূপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

শনিবার (১৪ জুন) স্থানীয় উপজেলা জামায়াতের উদ্যোগে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।

শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোসাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. ইসমাইল, বায়তুলমাল সম্পাদক মাও মহি উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল আলম, কাজী নুর মোহাম্মদ, শ্রমিক নেতা রেজাউল করিম, যুব নেতা এনামুল হক, আব্দুস সাত্তার, জাফর আহমদ, আরমান হাকীম সহ স্থানীয় দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram