ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

মির্জাপুরে নাম্বার বিহীন সিএনজি অটোসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বার বিহীন সিএনজি চালিত অটোসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন, উপজেলা সদরের সরিষাদাইর গ্রামের মো. ফজল হকের ছেলে আল আমিন (২৮), আন্ধরা গ্রামের আশু সূত্রধরের ছেলে বিজয় সূত্রধর (২২) ও একই গ্রামের মানু সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর (২৭)।

পুলিশ জানায়, উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের শহর আলীর ছেলে হৃদয় মিয়া (২৩) মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আল ইহসান বালিকা মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটো নিয়ে গ্রেপ্তার তিন ছিনতাইকারী হৃদয় মিয়ার গতিরোধ করে। পরে তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হৃদয়ের কাছে থাকা নগদ এক হাজার সাতশত টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর হৃদয় মিয়া মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন ওই সিএনজি অটোসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram