ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

টাঙ্গাইলে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক স্থানে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাসাইল ও গোপালপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে নিহাল (২৩) এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৭)। নিহতের মধ্যে নিহাল ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

বুধবার বিকেলের বাসাইলে পিকনিক স্পর্ট বাসুলিয়ায়াতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা ৭ জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল।

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় ঘুরতে আসে। পরে দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে দুপুরে গোপালপুরে হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে গোসল করতে নেমে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহালের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহালসহ দুইজন নদীতে গোসল করতে নামেন। এসময় তারা পানিতে ডুবে যায়। এর মধ্যে একজন উঠতে পারলেও নিহাল উঠতে পারেনি। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নিহালকে উদ্ধারে চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram