ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৯
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচন চায় ইসলামী আন্দোলন: অ্যাডভোকেট মাহমুদুল হাসান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগ গত সতেরো বছর দেশকে দুঃশাসন ও পেশিশক্তির আওতায় রেখেছে—এমন অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, 'জনগণের ভোটাধিকার হরণ করে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।'

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে স্বৈরাচারমুক্ত একটি সম্ভাবনার সূচনা হয়েছে। তবে এখনও রাজনৈতিক পরিচয়ে সুবিধাবাদীরা চাঁদাবাজি করে চলেছে।

'আমরা প্রচলিত ব্যবস্থা নয়, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন চাই,'—বলেন মাহমুদুল হাসান। এই দাবি আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় দলের সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

নারীর অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে নারী শক্তিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।'

বুধবার (১১ জুন) দোয়ারাবাজার উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন আয়োজিত মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হোসাইন। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহীন আলম মানসুরী এবং ছাতক উপজেলা সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান মামুন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মুসাব্বির রুনু, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মুফতি আলী আকবর সিদ্দিক, হাফিজ হোসাইন আল হারুন প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram