ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৫
logo
প্রকাশিত : জুন ২, ২০২৫

ইসলামপুরে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ, মিল মালিক আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পৌর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চালসহ আরিফ নামে ভাড়াটিয়া মিল মালিক এক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার রাতে উপজেলার গাওকূড়া আরিফের রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার গাঁওকুড়া আরিফের রাইস মিলের গোডাউন থেকে ২০৬ বস্তা চাল জব্দ করা হয়। সেই সাথে মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়। এছাড়া গোডাউন সিলগালা করা হয়েছে। সরকারি চাল মজুদকারীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram