ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

সিলেটে চালু হলো অনলাইন জিডি সেবা

জনসাধারণের জন্য পুলিশি সেবা আরও সহজ করতে সিলেট রেঞ্জের সব থানায় চালু হলো অনলাইন জিডি সুবিধা। রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবার ঘরে বসেই সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। এর আওতায় সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোর পর সিলেট রেঞ্জের সব জেলায় চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা।

এর আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে এখন থেকে সব ধরনের জিডি করা যাবে অনলাইনে, থানায় না গিয়েই।

অনলাইন জিডি করতে হলে, গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সেবাটি ব্যবহারে কোনো সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মহানগর এলাকাতেও এ সেবা চালু করা হবে। “জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং সহজে পুলিশি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ,”—বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram