ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন ওরফে জামিল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত প্রায় ১০টার মাধবপুর উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল মুক্তিযোদ্ধা চত্বরের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাজিদুর রহমানের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে মোঃ নাজিম উদ্দিন প্রকাশ জামিল উল্লিখিত পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram