ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মায়মুনা (১৩) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশায়ের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী রামশায়ের গাঁও গ্রামের জসিম উদ্দিনের কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলে যেতে মা বকাবকি করলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেছেন, মায়ের সাথে অভিমান করে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram