ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

শরণখোলায় তিনটি হরিণের মাথাসহ দুই শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকায় বনরক্ষীদের হাতে দুই হরিণ শিকারি আটক হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি হরিণের মাথাসহ দুইটি ডিঙ্গি নৌকা। আটককৃত শিকারীদের মঙ্গলবার (২৭ মে) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব এর নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমোনি ফরেস্ট টহলফাঁড়ির ছোট ময়নার খালে দুইটি কাঁকড়া ধরার নৌকা আটক করেন। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা তিনটি হরিণের মাথা, হরিণ ধরা ফাঁদ ও ২৮টি কাঁকড়া ধরার চারু জব্দ করেন। এসময় একজন সুন্দরবনের মধ্যে পালিয়ে গেলেও দুইজনকে বনরক্ষীরা আটক করেন। আটকরা হচ্ছেন, মামুন (৩৫) ও আব্দুর রহিম (২১)। এদের বাড়ি মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে আটক শিকারীরা কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে গিয়ে ফাঁদ পেতে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচার করেছে। এদের বিরুদ্ধে বন অপরাধের মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram