ঢাকা
logo
প্রকাশিত : May 25, 2025

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার (২৫ মে) সকাল দশটায় কাজিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সময়মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনায় ইউএনও বলেন, সময়মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করা হয়েছে। এর ফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত রয়েছে। মেলা চলাকালিন এইসব সেবা নেবার জন্যে উপস্থিত জনগণের প্রতি তিনি আহবান জানান।

এসময় কাজিপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ, পৌরভূমি অফিসসহ উপজেলার ১২টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram