ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৮
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

পার্বতীপুরে ডেভিল হান্ট অভিযানে জেলা যুবলীগের নেতাসহ ৩জন গ্রেফতার

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে হত্যা, চাঁদা, অস্ত্রসহ ৮ মামলার আসামি অপারেশন ডেভিল হান্টের আওতায় পার্বতীপুরের বিভিন্ন এলাকা থেকে জেলা-উপজেলার আওয়ামীলীগের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে পার্বতীপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ডের অভিযানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল হক শাহ্ (৪০), হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন বাবু (৩০) ও হামিদপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (৪০) কে আটক করে পার্বতীপুর পুলিশ।

পুলিশ জানায়, মাজেদুল হক শাহ্ হত্যা, চাঁদা, অস্ত্রসহ ৮ মামলায়, রুমন বাবু ও সোহেল রানাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধাসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram