ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৮
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

তাহিরপুরে ইয়াবাসহ তিন ব্যবসায়ী আটক 

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। 

শুক্রবার(২৩ মে) রাত সাড়ে ১২টার সময়  উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে মাদক কারবারি শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট নামে পরিচিত শাহজাহান।

আটক ব্যক্তিরা হলেন,উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা(২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া(১৯)।

আটকের সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করছিল স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতে নাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান,এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিমূর্লে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো ছাড় দেয়া হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram