ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

লালমনিরহাট সীমান্তে ২০ জনকে বিএসএফ এর পুশইন

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধনলসূতি গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বুধবার (২১ মে) রাত ১২টার দিকে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশুসহ ২ জন পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ২০ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

সীমান্ত পেরিয়ে আসা ২০ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ২০ জনকে আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ১১ নারী, ৭ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। ওই ২০ জনের বিষয়ে সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram