ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

গভীর রাতে বিধবার ঘরে গিয়ে গণধোলাইয়ের শিকার ইউপি সদস্য

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: গভীর রাতে বিধবা নারীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে।

আজ মঙ্গলবার দুপুরে ওই গ্রামের সজল মাঝীসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড বাঘার গ্রামের ইউপি সদস্য স্বপন হালদার দীর্ঘদিন যাবত গ্রামের এক বিধবা নারীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে। এ নিয়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক করার পরেও ওই নারীর সাথে অসামাজিক কাজকর্ম চালিয়ে আসছিলো ইউপি সদস্য স্বপন।

তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ মে) দিবাগত গভীর রাতে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ইউপি সদস্য স্বপনের সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পরকীয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ইউপি সদস্য স্বপন হালদার বলেন, স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভুল-বোঝাবুঝি হয়েছিলো। রাতেই তা সমাধান হয়ে গেছে। এখন বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে একটি মহল আমার সম্মানহানির জন্য মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram