ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৪
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

পাইকগাছায় নাশকতাসহ দুই মামলায় গ্রেফতার ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতাসহ ও অপর এক নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার লতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার (৫৯) কে থানার ৬ নং নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে।

একই রাতে পৃথক অভিযানে সিআর ১৪৩২/২৪ নং মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি রাড়লী ইউনিয়নের মইনুদ্দিন গাজীর ছেলে মোঃ রাজ গাজীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়,  খুলনা পুলিশ সুপারের নির্দেশে পাইকগাছা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) এর তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৭ মে) সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram