ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৩
logo
প্রকাশিত : মে ১১, ২০২৫

ফকিরহাটে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজ মিস্ত্রী ও আমগাছ থেকে পড়ে পৌঢ় কাঁচামাল শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) সকালে আধা ঘন্টার ব্যবধানে এই দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সাড়ে ১০টায় উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত গ্যারেজ মিস্ত্রি মো. মুন্না ফকির (১৯) উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে।

গ্যারেজ মিস্ত্রি মুন্না ফকির বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটে বাজারে আসছিলেন। আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এসে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

অপর দুর্ঘটনা সম্পর্কে পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা আট্টাকী ঘোষপাড়া এলাকায় আমগাছ থেকে পড়ে এক পৌঢ় কাঁচামাল বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত হাদিয়ার শেখ (৫৩) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে গাছের ফল ও সবজি ক্রয় করে ফকিরহাট বাজারে বিক্রি করেন।

রোববার সকাল ১০টার দিকে হাদিয়ার শেখ আট্টাকী ঘোষপাড়ার আশুতোষ ঘেষের আমগাছ থেকে আম পাড়ার সময় হঠাৎ গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে এ কর্মকর্তা জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram