ঢাকা
logo
প্রকাশিত : May 7, 2025

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪০বিজিবি পলাশপুর জোনের একটি টহল দল অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মোঃ আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে গেলে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের চার হাজার চারশ বিশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহীনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram