ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৯
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তানিম উপজেলার আহমদপুর গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে।

বড়লেখা থানার এসআই দেবল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেল বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সীমানা দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করেছে। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram