ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৮
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় বোয়ালখালী নতুন বাজারে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, ‘এই অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। এতে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ সময় মানববন্ধন থেকে সন্দেহভাজন নুর ইসলামকে বাজারের সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এদিকে মানববন্ধন চলাকালে সার্বিক পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি উপস্থিত হয়ে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৬ মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার ১০ দিন পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন হিসেবে নুর ইসলামকে গ্রেফতার করে। তবে গতকাল সোমবার (৫ মে) তিনি জামিনে মুক্তি পান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram