ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৫
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ১৫ কেজির পাঙাশ

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজির একটি পাঙাশ ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে হরিরামপুর শিবালয় এর মাঝামাঝি উপজেলার পদ্মা নদীতে জামাল প্রামানিক ও রতন হালদারের বেড় জালে মাছটি ধরা পড়ে।

সেই মাছটি আজ মঙ্গলবার ভোরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন রতন হালদার ও জামাল প্রামানিক নামের দুই জেলে। মাছটি আড়তের ভরতের খোলায় হাকডাকে ১৫ হাজার টাকায় কিনে নেন আরেক আড়তদার সুমন রাজবংশী।

জামাল প্রামানিক বলেন, "আমার নৌকায় আমরা শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার সাতজন জেলে বেড় জাল নিয়ে সোমবার রাতে পদ্মায় মাছ ধরতে যাই। হরিরামপুরের শেষ ও শিবালয়ের শুরু এলাকার পদ্মা নদীতে বেড় জাল ফেললে মধ্যরাতে বড় মাছ পরেছে বলে টের পাই। পরে দেখি বড় পাঙাশ। পরে আজ মঙ্গলবার সকালে মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করেছি।

আড়তদার সুমন রাজবংশী রাধু বলেন, আজ সকালে আমার পাশের ভরতের খোলায় পাঙাশ মাছটি উঠলে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ঢাকার এক ক্রেতার জন্য পাশের খোলার আড়তদার কিনেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram