ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৪
logo
প্রকাশিত : মে ৩, ২০২৫

নির্বাচন বাতিল নয়, জনগণের ভোটের প্রতিফলন চাই: ফয়জুল করিম

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই আগামী ৫ মে আদালত চত্বরে বা রাস্তায় ভিড় না করার জন্য আমি নাগরিকদের প্রতি অনুরোধ করছি।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পাওয়ার দাবিতে দায়েরকৃত মামলার বিষয়ে শনিবার (০৩ মে) সকালে বরিশাল প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ঢাকা ও চট্টগ্রামে যদি মেয়র পদ ফিরে পেতে পারে তাহলে বরিশালেও দেয়া উচিৎ। কারণ দেশের সকল আইন সবার জন্য সমান। ২০২৩ সালের সিটি নির্বাচনে আওয়ামী সরকারের সমর্থিত নৌকার প্রার্থীকে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার মেয়র পদে বসিয়েছিলো।

ওই সময় কেন্দ্র দখল থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে তারা করেনি। তাই সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবৈধ মেয়র পলায়নে বরিশালের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এ কারণে আরো দুই সিটির নিয়ম অনুসারে বরিশাল আদালতে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনে বিজয়ীর আদেশের জন্য দায়েরকৃত মামলার সুসম নিয়ম ঘটবে এমনটাই আশা করছি।

সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করীম আরও বলেন, নির্বাচন বাতিল নয়; জনগণের ভোটের প্রতিফলন চাই। হাতপাখার পক্ষে বিপুল ভোট ছিল কিন্তু প্রশাসন ও সরকারি বাহিনীর সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবিতে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। একইভাবে মেয়র ঘোষণার দাবিতে একই আদালতে আবেদন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram