ঢাকা
logo
প্রকাশিত : May 3, 2025

কাঠালিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতা মোঃ জুয়েল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের অত্যাচার, নির্যাতনের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে নারী বৃদ্ধ সহ এক পরিবার সংবাদ সম্মেলন করেছে।
আজ ০৩ মে শনিবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলার তারাবুনিয়া গ্রামের মোঃ সামছুল আলম হাওলাদারের ছেলে মোঃ নাছির হাওলাদার লিখিত বক্তব্যে পাঠ করেন।

তিনি জানান, আমরা দুই ভাই জীবন জীবিকার তাগিদে বাড়ি থাকি না। ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। বাড়িতে আমার বৃদ্ধা মা বাবা ও স্ত্রী সন্তান থাকে। আমার প্রতিবেশ সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার জোর করে আমাদের জমিতে ঘর তুলে ও পুকুর কেটেছে এবং তাল গাছ কেটে নিয়ে গেছে। জুয়েলের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে হুমকি ধামকি ভয় ভীরি দেখায়, একাধিক বার আমার ঘরে হামলাও ভাঙচুর করার ফলে আমার পিতা-মাতা, স্ত্রী ও ছোট সন্তানরা সব সময় আতংকে থাকে। আমরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচারের দাবি জানাই।

সম্মেলনে  উপস্থিত ছিলেন নাসির হাওলাদারের, পিতা মোঃ সামছুল আলম হাওলাদার,মাতা শেফালী বেগম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram