ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৭
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

মোরেলগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মো. হারুন অর রশীদ ও বিশেষ বক্তা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম)।

অপরদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram