ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৫
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: 'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে' এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, খাগড়াছড়ি তাঁত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া, মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সঞ্জয়, শ্রমিক নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram