ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

চিলমারীতে সাংবাদিকের মোটরসাইকেল ব্যবহারকারী যুবক ইয়াবাসহ আটক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিকের মোটরসাইকেল ব্যবহারকারী এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পাম্প মোড় এলাকা থেকে প্রেস লেখা স্টিকারযুক্ত মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট চলছিল। চলমান চেকপোস্টের এক পর্যায়ে দুপুরে সন্দেহভাজন সাংবাদিকের প্রেস স্টিকার ব্যবহার করা মোটরসাইকেল চালিয়ে যাওয়া এক যুবককে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার থানাহাট ইউনিয়ন এর সবুজপাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের ছেলে নুর আলম (৪০)। এসময় তার কাছে ১০ পিস ইয়াবা ও বিক্রিত ইয়াবার নগদ ১ হাজার ১২০ টাকা পাওয়া যায়। সেই সাথে সাংবাদিকের প্রেস স্টিকার ব্যবহারকরা মোটরসাইকেলটিও জব্দ করা হয় বলে জানা গেছে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি, বাকী ব্যবস্থা তারা নেবেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম বলেন, আটক আসামি নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রদানপূর্বক আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram