ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

ইসরাইলে স্পর্শকাতর স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা, ইসরাইল বলল- যুদ্ধাপরাধ

ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর বেয়ের শেভা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বেয়ের শেভা এলাকার সোরোকা হাসপাতালে বিস্ফোরণের আঘাত লেগেছে। তবে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খবরে বলা হয়, হাসপাতালের পাশের একটি স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য।

ইসরাইলি জরুরি চিকিৎসা পরিষেবার একজন মুখপাত্র দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে কোনো বিপজ্জনক পদার্থের লিক বা রাসায়নিক ঝুঁকি নেই। এ নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন। তেল আবিবে ইসরাইলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলার জবাবে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইউরিয়েল বুসো বলেছেন, সোরোকা হাসপাতালকে টার্গেট করে সীমা অতিক্রম (রেড লাইন) করেছে ইরান। তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের শাসকগোষ্ঠী যুদ্ধাপরাধ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram