ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অর্থের যোগানদাতা আবাসন ব্যবসায়ী গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলায় অর্থের যোগানদাতার অভিযোগে ঢাকার আবাসন ব্যবসায়ী ও ইনটেক প্রপার্টিজের চেয়ারম্যান এম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে সোনাগাজী ও ফেনী মডেল থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টায় সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া লণ্ডনী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মরহুম আব্দুল হালিম মেম্বারের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা ও হত্যার ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানা ওসি মো. বায়েজীদ আকন। তিনি আরও বলেন, ফেনী মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াটায় গোপন সংবাদের ভিত্তিতে তার বড় ভাই যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তাদের ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram