ঢাকা
logo
প্রকাশিত : April 21, 2025

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৩ টায় মিরসরাই পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নেতার নাম জাহাঙ্গীর আলম প্রকাশ হোসাইন রিয়াদ (২৬)। সে মিরসরাই কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিল এবং সে মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির কামরুল হাসানের ছেলে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram