ঢাকা
logo
প্রকাশিত : April 21, 2025

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সুপ্রিম নার্সিং কলেজের শিক্ষার্থী মো: ফরিদুল ইসলাম হাসানের নেতৃত্বে টাঙ্গাইলের নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, সুপ্রিম নার্সিং কলেজ, স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট, ব্যুরো নার্সিং ইনস্টিটিউট, ফ্লোরেন্স নার্সিং কলেজ, প্রফেসর সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউট, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট, ভূঞাপুর নার্সিং ইনস্টিটউট, প্রফেসর মিজানুর রহমান নার্সিং কলেজ, মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউট ও মধুপুর নার্সিং ইনস্টিটিউট এর শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি কারিকুলাম চালু করেছে, যেটা অযৌক্তিক। আমরা সবাই জানি এসএসসির পর চার বছরের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি করতে হয়। অথচ এইটা হওয়া উচিত ছিল ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি। এই নামের কারণে আমরা চাকুরিতে ভোগান্তিতে পড়ি। আমাদের এই কোর্সকে যদি ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি করা হয় তাহলে চাকুরির ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।

এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণায় টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবো বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram