ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

সাবেক ডিএমপি কমিশনারের ‘ক্যাশিয়ার’ ইব্রাহিম গ্রেপ্তার

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। একইদিন ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। তার বিরুদ্ধে নাশকতা, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য ইব্রাহিম শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার (বর্তমানে কারান্তরীণ) আছাদুজ্জামান মিয়ার লোকাল ক্যাশিয়ার ছিলেন এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। আছাদুজ্জামান মিয়ার হয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যহার করত সে।

অন্যের জমি-দোকান দখল, সালিসের নামে টাকা আদায়, চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে। তাছাড়া পুলিশে চাকরি, বদলি এসব দেখভাল করতেন ইব্রাহিম শেখ।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, দুপুরে শহর থেকে ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ২৯ নম্বর আসামি ইব্রাহিম ওরফে কলম।

তিনি আরও জানান, সে একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram