ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৬
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৫

কুমিল্লায় কেএফসিতে ভাংচুরের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৯ এপ্রিল) তাদেরকে এ মামলায় আদালতে পাঠানো হবে। মঙ্গলবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

এদিকে মঙ্গলবার কেএফসি রেস্টুরেন্ট, নগরীর একাধিক স্থানের বাটা স্যুজের শোরুম বন্ধ দেখা গেছে। এদিকে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় কোকাকোলা কোম্পানি কর্তৃপক্ষ প্রধান ফটকে কর্মবিরতির ব্যান্যার টানিয়ে দেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের সাফায়েত মজুমদার (২৭), নগরীর কাপ্তান বাজার এলাকার মো. জিহাদ হোসেন (২১), শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম (২১) ও আবিদ হাসান (২৩)। গ্রেফতারকৃতরা উচ্ছৃঙ্খল প্রকৃতির, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় পত্র গুলো জানায়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার দিনভর কুমিল্লার শহরে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠনের লোকজন। এরই মধ্যে সোমবার রাতে নগরীর রাণীর বাজার সড়কে ইসরায়েলি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় একদল লোক। এ সময় রেস্টুরেন্টের চেয়ার টেবিল ও কাচের দেয়ালে ব্যাপক ভাংচুর চালানো হয়।

মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এসআই বীরঙ্গচন্দ্র মন্ডল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে কেএফসি রেস্টুরেন্ট, নগরীর বাটা স্যুজের শোরুম আউটলেটসমূহে এবং কোকাকোলা কোম্পানির ফ্যাক্টরির সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram