ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : এপ্রিল ৬, ২০২৫

লালপুরে প্রতিবন্ধী শিশুকে বিএনপি নেতার হুইলচেয়ার উপহার

সজিবুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে শান্ত ইসলাম (১২) নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইলচেয়ার উপহার দিয়েছেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শিবনগর গ্রামে জন্মগতভাবে প্রতিবন্ধী ওই শিশুর বাড়িতে গিয়ে হুইলচেয়ার প্রদান করেন তিনি। শান্ত একই গ্রামের রাসেল আলীর ছেলে।

শান্তর পরিবার জানায়, শান্ত জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম। নিজে চলাফেরা বা দৈনন্দিন কোনো কাজ করতে পারে না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চলাফেরা আরও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন দুর্দশার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাকে সহায়তা করতে এগিয়ে আসেন বিএনপির এই নেতা।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু বলেন, শিশুটির এমন অবস্থা সম্পর্কে জানতে পেরে সামাজিক দায়বদ্ধতা থেকে।আমরা এই শিশুর পাশে দাঁড়িয়েছি। সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উচিত।অসহায়দের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি প্রমূখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram