ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

কারখানার ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের আত্মহত্যা, সংঘর্ষে আহত ১১ পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায়, জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিচারের দাবিতে ঐ কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। এতে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজিত শ্রমিকরা পুলিশের এপিসি কার ভাংচুর করে। এই ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অর্ধশত শ্রমিক আহত হয় ।

কারখানার শ্রমিকরা জানায়, জিন্নাত নিটওয়্যার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন নিহত শ্রমিক জাকির হোসেন। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ার পর তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত নয়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ, থানা পুলিশসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।

এই ঘটনায় পুলিশের ১১ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram