ঢাকা
logo
প্রকাশিত : March 28, 2025

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে বিএনপিসহ দেশের জনগণ আন্দোলনে যাবে: আনিসুল হক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকার যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আবারও আন্দোলন সংগ্রামে বাধ্য হবে বিএনপি। শুধু বিএনপিই নয় দেশের জনগণও বাধ্য হবে বলে জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছি, নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য। তারা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেবে, কিন্তু আমার এদেশের মানুষ চাই এর আগেই নির্বাচন দেয়ার জন্য। নির্বাচনের মাধ্যমেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

শুক্রবার (২৮ মার্চ)উপজেলার বাদাঘাট বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনায় যুবদলের আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিগত সতেরো বছর আমাদের নেতাকর্মীরা মামলা-হামলা, জোর-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলাম আমাদের এ আন্দোলন এখনো অব্যাহত আছে, আর থাকবে।

দোয়া ও ইফতার মাহফিলে বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, সুনামগঞ্জ জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

পরে ইফতার পূর্ব মুহুর্তে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram