ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৫
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ‎পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাগঞ্জ থানা, উপজেলা বিএনপি, ফায়ার ষ্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পমাল্য অর্পণ করে।

উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, শহীদদের উদ্দেশ্যে মসজিদ ও মন্দিরে প্রার্থনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও শহিদুজ্জামান শাহিন মুন্সি প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা কর্মসূচিতে দিনটি পালন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram