ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫

বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত সর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের রীয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram