ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2025

হাতীবান্ধায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া ও ইফতার মাহফিল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাটের হাতীবান্ধায় দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা বিএনপি।

রবিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার আলিমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউদজ্জামান ওপেল প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram