ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2025

ধামইরহাট সীমান্তে ৬৫৫ পিস ভয়াবহ ব্যুপ্রিনরফিন জব্দ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভারত সীমান্ত দিয়ে আসা ভয়াবহ মাদকদ্রব্য হিসেবে পরিচিত ৬৫৫ পিস ব্যুপ্রিনরফিন ইনজেকশন জব্দ করেছে বাংলাদেশ সীমন্তরক্ষী বাহিনী বিজিবি।

রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, গত শনিবার রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ ধামইরহাট উপজেলার পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৫৫ পিস ব্যুপ্রিনরফিন ইনজেকশন মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram