ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৫

জলঢাকায় পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পাঁচ দফা দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ জলঢাকা শাখার আয়োজনে আজ রবিবার (২৩ মার্চ) সকালে শহরের জিরোপয়েন্ট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ, প্রকল্প স্থায়ীকরণ, অসুস্থ বা অবসর গ্রহণ করলে এককালীন অর্থ প্রদান সহ পাঁচ দফা দাবি জানানো হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম, মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল আজিজ, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ জানান, সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেইসঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram