ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

মসজিদে তারাবিহ পড়তে পুরুষরা, নারীদের জিম্মি করে ডাকাতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: তারাবির নামাজ আদায় করতে ঘরের পুরুষরা মসজিদে থাকার সুবাদে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের আনোয়ার আলী চৌধুরী বাড়ীর প্রকৌশলী জাহিদ চৌধুরীর বসতঘরে এই ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ বলছে-এটি ডাকাতি নয়, চুরি।

ডাকাতির শিকার হওয়া পরিবারের সদস্য প্রকৌশলী জাহিদ চৌধুরী বলেন, ‘রাতে পুরুষ সদস্যরা তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে ছিলেন। তখন ঘরে ছিলেন শুধু পরিবারের মহিলারা। তখন ঘরের ছাদের সিঁড়িঘর দিয়ে মুখোশধারী ৮-১০ জন ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে আমার আম্মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে হাত ও মুখ বেঁধে আলমারী, ঘরের অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘ডাকাতরা হাত ও পা বাঁধায় আমার আম্মা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই উনাকে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করাই। বৃহস্পতিবার দুপুরে তিনি সুস্থতাবোধ করলে উনাকে বাড়ী নিয়ে আসি। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে জেনে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদুল্ল্যাহ মামুন বলেন, ‘মিঠানালা এলাকায় মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram