ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

১৫ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ১৫ বছর নয়, মাত্র ১৫ মাসের শিশুও রক্ষা পেলো না আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তির কুৎসিত কুনজর থেকে। শিশুকে ধর্ষণ চেষ্টায় ৫৫ বছরের আব্দুর রশিদকে এলাকাবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ মধুখালি গ্রামের সইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে অভিযুক্ত রশিদ তার প্রতিবেশীর শিশু কন্যাকে গোপনে তার ফাঁকা বাড়িতে নিয়ে শরীরের জামা খুলে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে স্থানীয়রা গিয়ে বিবস্ত্র অবস্থায় রশিদকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে রশিদকে গণধোলাই দেন। এসময় পুলিশ গিয়ে রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram